শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুইদিন ব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (দাবা, কাবাডি, সাঁতার, ফুটবল) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল ও গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠে সকল খেলাধুলা ও উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গোয়ালন্দ উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম,, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমদ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.