জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিআরডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে মোঃ আব্দুল মান্নান টানা চতূর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিরুল ইসলাম। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহ্লাদ কুমার মিস্ত্রী, আভাষ দাশ, মাওলা বক্স গাজী এবং সুশান্ত সরকার।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক আল কাফী। এছাড়া বিভিন্ন সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রেস ক্লাব নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মান্নান বলেন, “আমি সভাপতি না থাকলেও সব সময় সমবায়ীদের পাশে ছিলাম। বিগত কমিটির সময় ৯ মাস বেতন বন্ধ থাকলেও আমি নিজ প্রচেষ্টায় বেতন প্রদানের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও আমি ইউসিসিএ লিমিটেডকে সঠিকভাবে পরিচালনা এবং সমবায়ীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।”
এদিন বিকালে নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.