দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় গত রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫.১০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছলিমপাড়া মাঠে নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মিনা এর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল মদ ও ১ হাজার ৫৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১.১০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মদনের ঘাট নামক স্থানে নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চারিয়ে ভারতীয় ৩৯৮ পিস সেনেগ্র ট্যাবলেট এবং ৩৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে ভেড়ামারা হাইওয়ে সড়কে নায়েব সুবেদার লোকমান হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫ হাজার ৪৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। এছাড়াও একই ব্যাটালিয়ন অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৯/৬-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠে নায়েব সুবেদার মো. কামরুল ইসলাম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৬ লক্ষ ২৮ হাজার ১০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা ও পাতার বিড়ি কাস্টমস এ জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.