যশোর প্রতিনিধি
যশোর জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে "সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন যশোর জেলার উপপরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোর অঞ্চলের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদার।
সভায় আরও বক্তব্য রাখেন—জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা মো. বেলায়েত হোসেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন,সাধারণ সম্পাদক তপন ঘোষ,বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন যশোর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাস্টার ট্রেইনার আশরাফ আলী এবং গীতা পাঠ করেন অধ্যাপক অকিল চক্রবর্তী।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ভিন্ন সম্প্রদায়ের পূজা উদযাপনে কেউ যেন বাধা সৃষ্টি না করে—এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সম্প্রীতি রক্ষা করতে প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.