ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী অরুয়াইল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল মঙ্গলবার বিকেলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে ধামাউড়া একাদশ ২-০ গোল ব্যবধানে বড়িছাড়া একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। জমজমাট এ খেলায় দুই দলের খেলোয়াড়দের পারদর্শিতা মুগ্ধ করে হাজারো দর্শককে।
খেলার প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি হিসেবে হেলিকপ্টারে আগমন করা বিশিষ্ট শিল্পপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আখতার হোসেন। মাঠে তার হেলিকপ্টারে নামার সময় প্রায় ২০ হাজার দর্শক করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান।
সিরাজ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হোসেন তামিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রকিব মিয়া এবং বিএনপি নেতা মোঃ সেলিম খান।
খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করেন এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.