জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোনাগাজী পৌর শহরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—
বিপ্লবী যুব সংঘের সভাপতি ও যুবদল নেতা সাব্বির হোসেন তারেক,
সোনাগাজী পৌর ছাত্রদল নেতা জিয়া উদ্দিন হৃদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ রানা,পৌর ছাত্রদল নেতা রকি ভূঁইয়া,
রবিন,সাকিবসহ অর্ধশতাধিক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, "জুলাই আমাদের আবেগের জায়গা। সেটিকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বানিজ্য করবে— এটা মেনে নেওয়া যায় না। কেউ যদি নিজের পরিচয় গোপন করে দলের শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে কটুক্তি করে, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আনোয়ার হোসেন পাটোয়ারীর মতো সিনিয়র নেতাকে নিয়ে কটূক্তি মেনে নেওয়া হবে না।"
যুবদল নেতা সাব্বির হোসেন তারেক বলেন, "রাজনৈতিক মতভেদের কারণে যদি প্রতিহিংসামূলক আচরণ করা হয়, তবে তা দলের জন্য ক্ষতিকর। প্রতিহিংসা নয়, সবাইকে রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। সামনের জাতীয় নির্বাচনের আগে এমন ঐক্য ও ইতিবাচক মনোভাব দলের জন্য গুরুত্বপূর্ণ।"
সভায় যুবদল নেতা জাবেদ, শাকিব এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক রায়হান করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.