দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে শিশুর গলায় অস্ত্র ধরে মাকে গণধর্ষণ ও ২ লাখ টাকার সম্পদ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়ে দৌলতপুর থানা পুলিশ ৩জন ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), তারিক (৪২) ও সুবোল (৩৫) সহ ৭/৮ জনের একটি সংবদ্ধ সশস্ত্র দূবৃর্ত্ত প্রতিবেশি সেলিম মহলদারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার ছেলে রানা (২৫) ও তার ছোট ভাই রাহুল (২০) কে মুখ, হাত-পা বেঁধে রানার স্ত্রী এক সন্তানের জননী রিতু খাতুন (১৮) কে ধর্ষণ করতে চাইলে সে বাঁধা দেয়। পরে তার ৩ বছরের শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে গৃহবধু রিতুকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে লাবু, সুবল ও তারিক। ধর্ষণ শেষে দূবৃর্ত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে এবং রিতুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুস্থ হওয়ার পর এ ঘটনায় রিতু বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর সেলিম মহলদার বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতে দৌলতপুর থানা পুলিশ লাবু, সুবোল ও তারিককে গ্রেপ্তার করে পরদিন জেল হাজাতে পাঠিয়েছে। পরে রিতুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।
ধর্ষষ ও ডাকাতির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সাথে জড়িত কেউ রক্ষা পাবেনা। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ধর্ষণকারী সশস্ত্র ডাকাত দল একই রাতে পাশ্ববর্তী আব্দুর রাজ্জাক কলেজ পাড়া এলাকায় মৃত জেসের মন্ডলের ছেলে জহুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ফেরার পথে সেলিম মহলদারের বাড়িতে প্রবেশ করে গৃহবধুকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.