কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কোটালীপাড়া থানার আয়োজনে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি পূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লিলা দাম, ভট্টেরবাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. ছোলায়মান গাজী, কোটালীপাড়া কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার রায় ও সদস্য রাজীব দে, থানার সেকেন্ড অফিসার মামুন-অর-রশিদ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক রতন সেন কংকনসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান।
এ বছর কোটালীপাড়া উপজেলায় পৌর এলাকার ১৬টি পূজাসহ ১১টি ইউনিয়নে মোট ৩২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.