স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল শহরের ধোপাখোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২০) নামে একজন মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৫সেপ্টেম্বর) দুপুর একটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইমন মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউপির ডহরপাড়ার গ্রামের কৃষক উসমান মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল যোগে যশোর থেকে নিজ বাড়ি লাহুড়িয়া ডহপাড়ার দিকে আসছিলেন ইমন মোল্যা। প্রতিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা মোড়ে পৌছালে ইমনের মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এসময় ইমনের মাথায় প্রচন্ড আঘাত লাগায় মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোহেলী জামান জানান, ইমনের মাথায় আঘাত খুব বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.