অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয় এসময় মাছটিকে দেখতে বন্দরে হৈচৈ লেগে যায়।
জেলে শহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী, মোঃ মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।
ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাবো।
সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকা বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দু'একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।
মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.