জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) ত্রিমাসিক সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন কারিতাস জার্মানির অর্থায়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (DRR & CCA) প্রকল্পের সহায়তায় করা হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস কৃষ্ণা রায়। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. আমিরুল ইসলাম (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি প্যানেল চেয়ারম্যান, সচিব, সিপিপি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিটির অন্যান্য সদস্য এবং আঞ্চলিক কার্যালয়ের মো. ইব্রাহিম হোসেন (মিল সমন্বয়কারী)।
চেয়ারপারসন মিসেস কৃষ্ণা রায় সভায় বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সম্প্রদায়কে আরও সচেতন করতে আগামী ১৩ অক্টোবর ২০২৫ জাতীয় দুর্যোগ দিবস পালন করা হবে। এই মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, তাই প্রস্তুতি নিয়ে বিশেষ মনোযোগ প্রয়োজন।”
সভায় টুউগঈ-এর ভূমিকা ও দায়িত্ব জোরদার করার এবং প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের ভাঙা বাঁধের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার নির্দেশনা দেয়া হয়। মোট ৩৫ জন অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে ৩১ জন পুরুষ ও ৪ জন মহিলা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.