যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ও বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল মাহবুব।
এ প্রতিযোগিতার ফুটবল (বালক) ইভেন্টে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। ফুটবল (বালিকা) ইভেন্টে বেনাপোল বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাকশিয়া বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়।
ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.