হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেনের স্ব-উদ্যোগে একদিনব্যাপী ল্যাপটপ ও আইসিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, “ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।”
কর্মশালায় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা শিশুদের ডিজিটাল দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাউস ও কীবোর্ড ব্যবহার, ফাইল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রাথমিক ধারণা অর্জন করছে।
এছাড়া সরকারের উদ্যোগে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে, যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনে সহায়ক হবে।
মোহাম্মদ কবির হোসেন জানান, মাধবপুর পৌরসভার ৫টি বিদ্যালয়ের প্রতিটি থেকে ২০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে হাতে-কলমে কম্পিউটার শিখন কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ধাপে ধাপে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.