মোঃ ইব্রাহীম মিঞা, (দিনাজপুর) প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহজবোধ্য শিক্ষা নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকবৃন্দের সাথে বাংলা ও ইংরেজি পড়া শেখানোর আধুনিক কৌশল, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এস. এম. হাবিবুর হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
অতিথিরা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে বাংলা ও ইংরেজি পড়া শেখানোর সময় শিক্ষার্থীদের বয়স, মানসিকতা ও আগ্রহকে গুরুত্ব দিয়ে পাঠদান করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়নে পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.