তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তালা পুরাতন ফুটবল ময়দানে উপজেলা জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ পদ প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “জামায়াত দেশ শাসনের দায়িত্ব নিলে মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ, বিশেষ করে নারীরাও মর্যাদাবান হবেন। চব্বিশের জুলাই আমাদের ফ্যাসিস্টমুক্ত ও দুর্নীতি-চাঁদাবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম পূর্বের ভুল করবে না এবং একটি সম্যক ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য দাড়িপাল্লায় ভোট দেবে।”
বিশেষ অতিথির বক্তৃতায় সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক বলেন, “দেশ স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে হিন্দুসহ অন্যান্য সম্প্রদায়ের উপর নির্যাতনের কোনো প্রমাণ নেই। বিগত দেড় দশকে আওয়ামী লীগ নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে।” এছাড়া শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী বলেন, “যারা জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদের উচিত শিক্ষা দেবে। অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহকে বিজয়ী করার মধ্যদিয়ে ইসলামের এবং কোরআনের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মফিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। এ সময় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওঃ রেজাউল করিম, তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওঃ আকবর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন আমির মাও. আব্দুল হালিম, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাও. কবিরুল ইসলাম, উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল হাকিম, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ আকবর আলী, জালালপুর ইউনিয়ন প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান, তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান, উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এবং তথ্য ও মিডিয়া সেক্রেটারি মাস্টার নাজমুল হুসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.