মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, আলহাজ্জ্ব মোহাম্মদ মুছা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। সভায় অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, অধ্যাপক নাজমুল হক লিটন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকন বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু গ্রুপিং করা যাবে না। আসন্ন সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে। তাই দলের স্বার্থে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
যৌথ সভার আগে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিএনপির পক্ষ থেকে মতবিনিময় করা হয়। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৯৮টি মন্ডপের নেতাদের কাছে নগদ অর্থ বিতরণ করেন এবং নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের জন্য সহযোগীতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সন্তোষ স্বর, সদস্য সচিব সন্তোষ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু ও সাধারণ সম্পাদক তরুন কুমার শিল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.