সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ২০২৫ সালের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম।
উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক টি এম মাহবুব তালুকদার শরিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যান্য বক্তারা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, আর ডি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, হরিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মোঃ আসাদুজ্জামান ও পচ্চিম বেতগাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ নজরুল ইসলাম।
ফাইনাল প্রতিযোগিতার ফলাফল নিম্নরূপ:
ফুটবল (বালক): বিজয়ী – হরিনাথপুর উচ্চ বিদ্যালয়, রানারআপ – খাসরাজবাড়ি উচ্চ বিদ্যালয়
ফুটবল (বালিকা): বিজয়ী – গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ – আর ডি উচ্চ বিদ্যালয়
হ্যান্ডবল (বালক ও বালিকা): বিজয়ী – মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ – আর ডি উচ্চ বিদ্যালয়
কাবাডি (বালক ও বালিকা): বিজয়ী – মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ – আর ডি উচ্চ বিদ্যালয়
সাঁতার: সব ইভেন্টে বিজয়ী – মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
খেলা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ শাহীন হোসেন, রহুল আমিন, কামরুল হাসান, আনোয়ার হোসেন, রেজানুর, শফিকুল ইসলাম, আব্দুস সালাম। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, আবুল কালাম ও আমিনুল ইসলাম বিদ্যুৎ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.