নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানাচ্ছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বড় ভাই আরিফুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে তারা দীর্ঘ ২০-২৫ বছর ধরে নোয়াখালী জেলা রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সকালে বাসা থেকে বের হওয়া তিতাস দুপুরের দিকে মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের ছাদে পাওয়া যায়। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল জানান, তিতাসের হাতে তিনটি ভাঙা, পায়ে আঘাতের চিহ্ন এবং গলায় কাটা চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, “ছাদ থেকে ফেলে হত্যা করা হয়নি। ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.