যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে উপজেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের সভাপতি শাইখুল ইসলাম। এতে বক্তব্য দেন জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক আহমদ আলী, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর-মনিরামপুর এলাকার জমঈয়তের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন, জেলা শুব্বানের সাবেক সেক্রেটারি প্রভাষক হুমায়ূন কবীর এবং কেন্দ্রীয় শুব্বানের আইন বিষয়ক সম্পাদক ইনামুল ইসলাম।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এজন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.