মাছুম বিল্লাহ জুয়েল, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন খলিফা (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বাগানে গাছ রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন খলিফা আমুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমুয়া গ্রামের আব্দুল হামিদ খলিফার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আলামিন বাগানে গাছের চারা রোপণ করতে গেলে হঠাৎ নিচে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.