কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ইউপি মেম্বার ইব্রাহিম মোল্যা গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে জনগণের সেবা করে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন।
পাড়াগ্রামের এক ভ্যানচালক বলেন,মেম্বার ইব্রাহিম সবসময় গরীব-অসহায়দের পাশে থাকেন। আমি ভাতা কার্ডের ব্যাপারে তার কাছে গিয়েছিলাম। তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি ধাপে ধাপে সবাইকে সুবিধা পৌঁছে দেবেন।”
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন,ইব্রাহিম মেম্বার অত্যন্ত সৎ মানুষ। তিনি কোনো শিশু কার্ড বা ভাতা কার্ডে কখনো অর্থ নেননি। বরং তিনি যোগ্যদের অধিকার নিশ্চিতে সবসময় সচেষ্ট থাকেন।”
শারমিন আক্তার জানান,আমাদের এলাকার উন্নয়ন কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই তিনি সক্রিয়। তার মতো একজন প্রতিনিধিকে পেয়ে আমরা গর্বিত।”
ইকবাল বলেন,গ্রামীণ অবকাঠামো, সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা—সব জায়গায় তার অবদান রয়েছে। জনগণ তার প্রতি আস্থাশীল।”
মনিরা বেগম ও চম্পা বেগম বলেন,আমাদের গ্রামের নারীদের সবসময় পাশে দাঁড়ান মেম্বার ইব্রাহিম। তার সহযোগিতায় অনেক পরিবার উপকৃত হয়েছে।”
ইব্রাহিম মেম্বারের প্রতিশ্রুতিইউপি মেম্বার ইব্রাহিম মোল্যা বলেন,আমি জনগণের সেবক। সরকার প্রদত্ত সব ধরনের সুবিধা যেন প্রকৃত প্রাপ্যরা পান, সেটি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সবার কাছে স্পষ্ট করে বলতে চাই—শিশু কার্ড কিংবা ভাতা কার্ডে আমি কখনোই কারও কাছ থেকে কোনো অর্থ নিইনি এবং নেব না। জনগণের দোয়া ও আস্থা নিয়েই আমি কাজ করে যাচ্ছি।
গ্রামবাসীর আশা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ইব্রাহিম মেম্বার ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেবেন এবং জনকল্যাণে আরও নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.