সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার প্রথম মেয়র, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম এ জলিল ইন্তেকাল করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন, এমনটাই জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
জানা যায়, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত এম এ জলিল সাতক্ষীরা পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
তার সময় থেকেই পৌরসভায় চেয়ারম্যান পদের পরিবর্তে মেয়র পদ চালু হয়েছিলো।
এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা -কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.