দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জিয়াউল হক (৫২) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
রোববার রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পুর্বপাড়া গ্রামের ধর্মদহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় র্যাব অভিযান চালিয়ে মাদকসহ তাকে করে। সে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুরের কোম্পানী কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জিঞ্জাসাবাদে আটক আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করার কথা স্বীকার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরে মাদকসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে দেওলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.