যশোর প্রতিনিধি
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান মাদকের প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত করতে তাদের মাঠের দিকে ফেরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৯সেপ্টম্বর) বিকেলে চৌগাছা উপজেলার ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
তিনি বলেন, “গত ১৭ বছরে আমাদের তরুণ সমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের পথে চলে গেছে। আমরা যুবকদের মাদকের প্রভাব থেকে মুক্ত করার জন্য তাদের মাঠের দিকে আহ্বান করছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে, তাদের খেলাধুলার মধ্যে উৎসাহিত করতে চাই। তাই দেশের প্রতিটি অঞ্চলে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, সুইমিংসহ বিভিন্ন খেলার ব্যবস্থা করা হয়েছে।
এদিনের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কায়েমকোলা ফুটবল একাডেমি। তার ৩-০ গোলে নলভাঙ্গাকে পরাজিত করে।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলার সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলীবদ্দি খান আলী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.