রাজবাড়ী প্রতিনিধি
শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক এক কর্মশালা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।
কর্মশালায় জেলায় নিয়োজিত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জানা যায়, রাজবাড়ী জেলায় মোট ৩ লাখ ১১ হাজার ৭২১ জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে। নিবন্ধন থেকে বাদ পড়া শিশু-কিশোরদেরও এ টিকার আওতায় আনা হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর ও কিশোরীরা এ টিকা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.