সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর হাসপাতালে অজ্ঞাতনামা দুই নারীর মরদেহ পড়ে আছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এগিয়ে আসেননি মৃতদের পরিবারের কোনো সদস্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সকালে একজন নারীকে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। এর আগে রোববার মধ্যরাতে নিয়ে আসে সড়ক দুর্ঘটনায় আহত আরো এক নারীকে। তিনি ভোরের দিকে মারা যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবারের কোনো সদস্য এখনো হাসপাতালে আসেনি।
নিহত দুই নারীর একজনের বয়স আনুমানিক ৫০ বছর। অন্য জনের বয়স আনুমানিক ৭০ বছর।
তিনি আরো বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.