Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে এক বাড়িতে চুরি, নগদ অর্থসহ প্রায় চার ভরি স্বর্ণ নিয়ে গেছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সেলিম শিকদার ও জামাল শিকদারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা দুটি আলমারি ভেঙে পৌনে চার ভরি স্বর্ণ এবং নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনাটি ঘটে রাত আনুমানিক ২ টার দিকে। চোরেরা সেলিম শিকদারের বাড়িতে প্রবেশ করে তাকে প্রথমে হাত-পা বেঁধে ফেলে। এরপর তার বাড়িতে থাকা একটি আলমারি ভেঙে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে।

চুরির একপর্যায়ে সেলিম শিকদার হাত-পা নাড়ানোর চেষ্টা করলে তিনি বাধা অনুভব করেন এবং ডাকাডাকি শুরু করেন। তার চিৎকারে পাশের রুমে থাকা ভাই জামাল শিকদার এসে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর সেলিম শিকদার ও জামাল শিকদার দেখেন যে দুটি আলমারি ভাঙা হয়েছে এবং সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। তাদের হিসাব মতে, সেলিম শিকদারের এবং জামাল শিকদারের বাড়ি থেকে মোট পৌনে চার ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো সংঘবদ্ধ চোরের দল ঘটিয়েছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।