খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী জেলার সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে সিভিল সার্জন অফিস।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ এবং সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা। এ সময় বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মুহাম্মদ কামাল হোসেন, ডব্লিউএইচও-র রাজবাড়ী ও ফরিদপুর জেলার প্রতিনিধি ডা. এরফান আহমেদ এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সোহেল।
অনুষ্ঠানের শুরুতে ডা. সোহেল টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডা. এস. এম. মাসুদ বলেন,
“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে।”
তিনি আরও জানান, এ বছর রাজবাড়ী জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৩ লক্ষ ১১ হাজার ৭২১ জন শিশুকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Gavi, PATH, UNICEF এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ।
কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.