দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নীতিতে বিশ্বাস করি।
আমরা বিশ্বাস করি বাংলাদেশে মুসলমানদের যেমন নাগরিক অধিকার রয়েছে, আপনাদের হিন্দু অর্থাৎ সনাতন ধর্মালম্বীদেরও তেমন সমান নাগরিক অধিকার রয়েছে। এখানে বা বাংলাদেশে আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির প্রধান দর্শন হচ্ছে এই দেশটি সবার এই রাষ্ট্র সবার।
এখানে সকল ধর্মের মানুষ এই রাষ্ট্রে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের সুখে দুখে পাশে ছিল, আমারও আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আপনারা সকল সুযোগ সুবিধা এদেশে মুসলমানরা যেমন পাই আপনারও সেই সমান সুযোগ সুবিধা ভোগ করবেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল আছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরা যারা এখনও ঘাপটি মেরে বসে আছে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নানা ধরণের সড়যন্ত্র করছে। আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো আপনারা সবাই তাদের সে সড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং এই ধরণের ষড়যন্ত্রকারী কাউকে বা কোন কিছু দেখতে পান আপনারা তাৎক্ষনিকভাবে আমাদের জানাবেন। শারদীয় দূর্গোৎসবে কেউ যেন কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে, কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে এইজন্য আমি এখানে ব্যক্তিগতভাবে ১১জন স্বেচ্ছাসেবী রেখেছি যারা আপনাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে পারে। আপনাদের যেকোন ধরণের কিছু বিষয়ে নজরে আসে আপনারা তাদেরকে জানাবেন।
আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তৎপর আছে। এসপি সাহেব, ওসি সাহেব ও ইউএনও মহোদয়ের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ও কথা হয় আপনারা নির্বিগ্নে ও স্বাচ্ছন্দে যেন শারদীয় দূর্গোৎসব পালন করতে পারেন সেজন্য তারাও সজাগ রয়েছেন, আমরাও সজাগ আছি, আমরাও সতর্ক আছি।
আপনাদের যেকোন পরিবেশ পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে দাড়াবো। আজ মঙ্গলবার বিকেল ৫টায় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ওমরপুর দাসপাড়া জগৎ জননী শান্তি মন্দিরে শারদীয় দূর্গোৎসব ও দুর্গা পুজা পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.