আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৪টি পূজা মন্ডপে এই বছরও সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিম ও খ্রীষ্টান ধর্মের দর্শনার্থীরাও পূজা মন্ডপ পরিদর্শনে অংশ নিচ্ছেন।
পুজা উদযাপন পারিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সহযোগিতায় প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন। প্রতিটি মন্ডপে কমিটির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক এবং আনসার-ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পূজা মন্ডপে গিয়ে কমিটির সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা প্রদান করছেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও নিজ এলাকায় উৎসব সফল করতে কাজ করছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম মঙ্গলবার উপজেলার প্রত্যন্ত কয়েকটি ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতা দিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানিয়েছেন, পুলিশী টহল জোরদার করা হয়েছে। উপজেলার সব পূজা মন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং সাধারণ মানুষের জন্য পুলিশের যোগাযোগ নম্বর প্রদান করা হয়েছে। কোনও সমস্যা দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.