এম এ ফয়সাল,তালা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় হাবিব ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
তিনি বলেন, “বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, ইসলামকাটি বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আনিচুরজ্জান আনিচ, ইউপি সদস্য আলামিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.