শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিয়ামত আলী খানের উদ্যোগে বিভিন্ন দুর্গা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪টায় তাঁরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই অনুদান প্রদান করা হয় এবং মন্দির কমিটির সদস্য, পূজারী ও ভক্তবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—
শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহী মোল্লা, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু শিকদার, উপজেলা বিএনপির নেতা রেজাউল শেখ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আউলিয়া শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল শেখ এবং সদস্য সচিব সোহেল শেখসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.