দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদশর্ন করেছেন এবং অর্থ সহায়তা দিয়েছেন।
আজ বুধবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেন। এসময় সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে শিরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি সকল ধর্মালম্বী মানুষদের বাংলাদেশে সমান নাগরিক সুযোগ সুবিধা দিয়ে আসছে। আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছে তারমধ্যে ১৬তম দফায় লেখা আছে, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ সর্বোচ্চ্য ধর্মীয় স্বাধীনতা পাবে এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় কেউ কোন হস্তক্ষেপ করতে পারবেনা’।
আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে একটি সুখী, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেখানে কোন ধর্মীয় বৈসম্য থাকবে না, যেখানে সকল ধর্মের মানুষ বাংলাদেশে সমান সুযোগ সুবিধা ভোগ করবে সে লক্ষ্য বাস্তবায়নে সবাই ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহŸায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্ম-আহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, ও যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তারাগুনিয়া, ফিলিপনগর কর্মকারপাড়া, দাসপাড়া, মথুরাপুর, প্রাগপুর ও মধুগাড়ীসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.