হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লন্ডন থেকে দেশে ফিরেই যশোরের শার্শা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা এবিএম মাসুদুল আলম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন। এ সময় তিনি বাগআঁচড়া ও বাগুড়ি সর্বজনীন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।
এবিএম মাসুদুল আলম বলেন, “বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে সবাই সমানভাবে নিরাপদ ও সম্মানজনকভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পূজামণ্ডপে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে পূজার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হয়।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুয়েল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, ও আফিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদ।
প্রসঙ্গত, মাসুদুল আলম বর্তমানে যুক্তরাজ্যের জিয়া পরিষদ ছাড়াও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ও খুলনা জাতীয়তাবাদী ফোরাম ইউকে-এর পরিচালনা পরিষদের সদস্য। তিনি আগে বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.