ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস করতেন এবং ভিক্ষা করে জীবনযাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে উঁকি মেরে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.