সাতক্ষীরা প্রতিনিধি
কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫) । রোববার (০৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা - যশোর সড়কের ছয়ঘরিয়ায় এই দূর্ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর আলম সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সদরের শিকড়ি গ্রামের বাসিন্দা।
নিহত অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,কলারোয়ার দিক থেকে কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিলো।
পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির উপরে থাকা অসীম ও চালক জাহাঙ্গীর আলম আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে অসীমের মৃত্যু হয়।
তিনি বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.