বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ' পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও' স্লোগান নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে এসময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সবাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেল্প অফিসার দেলোয়ার হোসেন, স্বপ্ন সারথি দলের সদস্য আফসানা আইরিন, সাথী আক্তার, রথি আক্তার, সুপ্তি আক্তার।
বাল্যবিয়ের বাঁধা অতিক্রম করে ১৮ বছর পার করার জন্য তাদেরকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে উপহারস্বরূপ ফুল, সার্টিফিকেট ও মগ প্রদান করা হয়। পুরস্কার হাতে পেয়ে স্বপ্নসারথি দলের সদস্যরা তাদের অনুভূতি ও স্বপ্নের কথা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.