রাশেদ হাসান, কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই হেলপার নাইম নিহত হয়, এতে আহত হয় প্রায় ২৫ জন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধা সাতটার ঢাকা খুলনা মহাসড়ক এর উপজেলার রাতইল ইউনিয়নের হর্টিকালচার সেন্টারের সামনে আরমান নামের একটি যাত্রীবাহী পরিবহন বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৩৬৫০) নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে,
কাশিয়ানী আর্মি ক্যাম্প, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেলে রেফার করা হয়।
জানাযায় আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য (কনস্টেবল নং ৩৯৫ আল-আমিন ও এএসআই (স:) খাইরুল, দুজনই আরআরএফ ঢাকা কর্মরত) এবং একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য ছিলেন বলে জানা গেছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান-বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত। বর্তমানে যান চলাচল স্বাভাবিক,এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.