পটুয়াখালী প্রতিনিধি
ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের রাজনৈতিক বিভাজন অনৈক্য থেকে যায় তাহলে স্বৈরাচারী শক্তি ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।তা আমরা কেউি নিরাপদ থাকব না। নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে দেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।
তিনি বলেন, একদিকে জনগণের মাঝে ভোটের আগ্রহ বাড়ছে। অন্যদিকে নির্বাচন ঘিরে উদ্বেগও বাড়ছে। তিনি আরও বলেন, “এখন আমাদের সবার চিন্তা হওয়া উচিত কীভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায় এবং জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের পথ তৈরি করা যায়।” নূর রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।
নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। কারণ, গণঅভ্যুত্থানের শক্তিসমূহকে সরকার সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে।”
পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যার পরে শহরের চৌরাস্তা ফোরলেনে এক পথসভায় সভায় প্রধান অতিথি বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সব কথা বলেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সিকদারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পথসভা ঘিরে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাময়িক যানজট ও জনভোগান্তি তৈরি হয়। সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাস্তা বন্ধ থাকায় তাদের চলাচলে বিঘ্নঘটে।
সিংগাপুরে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা প্রথম ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর পটুয়াখালী আসেন। রাতে পটুয়াখালী জেলা সদরে পথসভা শেষে তিনি তার নির্বাচনী এলাকা পটুয়াখালী -২ গলাচিপায় যান এবং দলীয় নেতাকর্মী ওগণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.