রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বুধবার (১৫ অক্টোবর) মাশকালাই চাষে আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের শেষে ৬০ জন কৃষক–কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী (বিএআরআই)-এর পরিচালক ড. মো. মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ।
প্রশিক্ষণে বক্তারা মাশকালাই ডালের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেন। তারা বলেন, “মাশকালাই ডাল প্রোটিন, ফাইবার, আয়রন ও ভিটামিন–বি সমৃদ্ধ। এটি হজমশক্তি বৃদ্ধি করে, বলবর্ধক হিসেবে কাজ করে, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।”
প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে চার্জার স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের ড্রাম এবং বীজ শুকানোর জন্য ত্রিপল বিনামূল্যে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.