সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। সরাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ রূপক মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "Be a Hand Washing Hero"।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বিশাল র্যালী বের হয়, যা শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালীর পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মনছুর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নওশাদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার এবং বার্ক এর এরিয়া ম্যানেজার চিত্র রন্জন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মোঃ আঃ ছামাদ, শরীফ আহমেদ, ইয়াকুব আলী ও পারুল আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.