জয়পুরহাট (কালাই) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কালাই উপজেলার পাঁচশিরা বাজারে সাধারণ মানুষ, শ্রমিক ও মজুরদের মধ্যে ৩১ দফা কর্মসূচি সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলিম, কেন্দ্রীয় যুবদল নেতা মেহেদী হাসান, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা ফিরোজ কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাফিসহ আরও প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.