হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা( নওগাঁ)প্রতিনিধি
"হাত ধোয়ার নায়ক হোন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,পত্নীতলা হাসপাতালের সহকারী ডেন্টাল সার্জন অফিসার ডা.শেখ রাব্বি আজিজ বিন আশরাফ,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.