এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
তালায় জাকের পার্টির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তালা সদর ইউনিয়নের উদ্যোগে ব্রীজ মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সভাপতি এস এম সাব্বির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— সভাপতি শেখ মর্তুজা আল মামুন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাকের পার্টির সাতক্ষীরা-২ আসনের প্রার্থী ইফতেখার আল মামুন ও আজমল হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোবারক হোসেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.