বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাগলা হযরত (৩০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে তাকে আটক করেন।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমানের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর বিওপির বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাগলা হযরতকে আটক করা হয়।
আটককৃত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের ইমাম হোসেনের ছেলে।
পরে আটককৃত হযরতকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, সীমান্তে ইয়াবা সহ বিজিবির হাতে একজন আটকের ঘটনায় থানায় মামলা রুজু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.