মিলন সিদ্দিকী ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র হ-ত্যা মামলায় ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব-কে গ্রে-প্তা-র করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার নবীনগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রে-প্তা-র করা হয় বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, চলতি বছরের শুরুতে ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্র নেতাকে হ-ত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তদন্তে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।
গ্রেপ্তারের পর তাকে ধামরাই থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ওসি আরও জানান, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছি।
উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.