কাবা কাকলি, নবধারা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ— অর্থাৎ এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
দীর্ঘ ষোল বছর ধরে ধারাবাহিকভাবে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব বোর্ড মিলিয়ে ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে পাস করেছে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে— তারা ছেলেদের চেয়ে ৯৯১ জন বেশি জিপিএ-৫ অর্জন করেছে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.