বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘর ও গ্রন্থাগার সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলার কারণে জাদুঘর ও পাঠাগারটি জীর্ণতায় পরিণত হয়েছিল। পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান হিমু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগীয় কমিশনার বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন আমাদের গৌরবের প্রতীক। তাঁর স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.