অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবর দান। শুক্রবার সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়।
এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। এসময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।
এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চিবর দান স্বরুপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।
তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.