গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, “আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.